দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার উপজেলার দৈয়ারা গ্রামে মাটি খননের সময় এটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা লোহার মতো শক্ত বস্তু দেখতে পান। পরিষ্কার করার পর সেটি মর্টার শেল বলে ধারণা করা হয়। পরে পুলিশকে না জানিয়ে সেটি বাড়িতে নিয়ে রাখা হয়। খবর পেয়ে দুই দিন পর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি অনেক পুরোনো, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কারও হতে পারে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, মর্টার শেলটি থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এমএস/